রিটার্ন ও রিফান্ড পলিসি
সর্বশেষ আপডেট: জুলাই ২০, ২০২৬ — আপনার কেনাকাটা হোক ১০০% ঝুঁকিমুক্ত
গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। কোনো পণ্য অর্ডার করার পর যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে আমাদের সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যটি পরিবর্তন বা ফেরত নিতে পারবেন।
১. রিটার্ন করার সময়সীমা ও শর্তাবলী
পণ্য হাতে পাওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আপনাকে রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য আবেদন করতে হবে। নিচের কারণগুলোর জন্য আপনি পণ্য রিটার্ন করার যোগ্য বলে বিবেচিত হবেন:
- ভুল পণ্য ডেলিভারি: ভুল সাইজ, ভুল কালার বা সম্পূর্ণ ভিন্ন কোনো প্রোডাক্ট পেলে।
- ত্রুটিযুক্ত পণ্য: পণ্যটি যদি ভাঙা, ছেঁড়া, ত্রুটিযুক্ত বা ব্যবহার অনুপযুক্ত অবস্থায় পাওয়া যায়।
- বর্ণনার সাথে অমিল: ডেলিভারি দেওয়া পণ্যের সাথে ওয়েবসাইটের ছবি বা বিবরণের মিল না থাকলে।
১. ক্যাশ অন ডেলিভারির (COD) ক্ষেত্রে পণ্য রিসিভ করার সময় অবশ্যই রাইডার থাকা অবস্থাতেই পণ্যটি ভালো করে চেক করে নিতে হবে। রাইডার চলে আসার পর কোনো প্রডাক্ট ড্যামেজ বা মিসিংয়ের অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
২. যেকোনো ত্রুটি বা ভুল পণ্যের অভিযোগের ক্ষেত্রে প্রমাণের জন্য পার্সেল বা প্যাকেজিং আনবক্সিং করার সম্পূর্ণ ভিডিও আবশ্যিকভাবে থাকতে হবে। ভিডিও ছাড়া রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়।
২. পণ্য ফেরতের সাধারণ নিয়ম
- পণ্যটি অবশ্যই সম্পূর্ণ অব্যবহৃত এবং আগের মতো অক্ষত অবস্থায় থাকতে হবে।
- পণ্যের সাথে থাকা অরিজিনাল বক্স, প্রাইস ট্যাগ, ইনভয়েস বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো সাথে দিতে হবে।
- নির্ধারিত ৭ দিনের সময়সীমা পার হয়ে গেলে কোনো রিটার্ন গ্রহণ করা হবে না।
৩. রিফান্ড পলিসি ও পদ্ধতি
- স্টক না থাকার কারণে যদি আমরা কোনো অগ্রিম পেমেন্ট করা অর্ডার ডেলিভারি দিতে ব্যর্থ হই, তবে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
- রিটার্ন করা পণ্যটি আমাদের ওয়্যারহাউসে পৌঁছানোর পর তা চেক করা হবে। সবকিছু ঠিক থাকলে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
- রিটার্ন ও রিফান্ডের ক্ষেত্রে কোনো গেটওয়ে বা কুরিয়ার চার্জ প্রযোজ্য হলে তা পলিসি অনুযায়ী সমন্বয় করা হতে পারে।
সহায়তা প্রয়োজন?
রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগ করুনCustomer satisfaction is our top priority. If you face any issues with your ordered product, you can easily return or replace it according to our flexible policy within the specified timeframe.
1. Return Timeframe & Conditions
You must apply for a return or exchange within a maximum of 7 days of receiving the product. You can request a return under the following circumstances:
- Wrong Product: If you receive the wrong size, color, or a completely different item.
- Damaged/Defective: If the product arrives broken, torn, or defective.
- Mismatch: If the delivered product does not match the website's description or images.
1. For Cash on Delivery (COD), customers must inspect the product while the delivery rider is present. No claims for damage or missing items will be entertained after the rider leaves.
2. A clear parcel unboxing video is mandatory as proof for any damage, defect, or missing item claims. Returns without an unboxing video will not be accepted.
2. General Return Requirements
- The product must be completely unused and in its original condition.
- Items must be returned with original packaging, price tags, and invoices.
- Return requests must be raised within the strict **7-day** timeframe.
3. Refund Procedure
- If a prepaid item is out of stock and we fail to deliver, a full refund will be issued.
- Once the returned item reaches our facility and passes quality checks, approved refunds will be sent to your bKash, Nagad, Rocket, or Bank account within 7 working days.
- Any applicable transaction or shipping fees may be adjusted during the refund process.
Need Help?
If you have any questions regarding returns or refunds, feel free to reach out to our support team.
Contact Us





